গ্রহ শান্তির পদ্ধতি

                গ্রহ শান্তির উপায়। 

রবি- সূর্যদেবের ধ্যান করুন, রবিবার উপবাস থেকে সাদাফুল দিয়ে শিব ও মাতঙ্গীর পুজো কারুন। তামার টুকরো জলাশয়ে ফেলে দিন। চাইলে বালিশের মধ্যেও রাখতে পারেন। গুরুত্বপূর্ণ কাজ করার আগে ঠাকুরের প্রসাদ নকুলদানা অথবা মিশ্রি মুখে রাখুন ।

মঙ্গল- মঙ্গলবার উপবাস থেকে বজরংবলি বা বগলাদেবীর পুজো করুন। গম বা মুসুরডাল মন্দিরে দান করুন। মাটির পাত্রে মধু ভর্তি করে ঘরে রেখে দিন।

বুধ- বুধবার উপবাস থেকে ত্রিপুরাসুন্দরী বা মা দুর্গার পুজো করুন। নদীর জলে সবুজ জিনিস প্রবাহিত করুন। ঘরে বুদ্ধমূর্তি বা ফটো রাখুন।

বৃহস্পতি- বৃহস্পতিবারে উপবাস থেকে লক্ষ্মী দেবী ও তারা মায়ের আরাধনা করুন। হলুদ ফুল দিয়ে পুজো এবং হলুদের টিপ পরুন। বট গাছে জল দিন। কারও থেকে দান গ্রহন করবেন না।

শুক্র- শুক্রবার উপবাস থেকে ভুবনেশ্বরীর পুজো করুন। পুজোর ঘি, দুধ, দই মন্দিরে দান করুন। বাড়িতে সাদা ফুল গাছ লাগান। কখনও ছেঁড়া জামাকাপড় পরবেন না। হালকা পারফিউম ব্যবহার করুন। নর্দমাতে হলুদ ফুল ফেলুন।

চন্দ্র- সোমবার উপবাস থেকে শিব ও কমলার পুজো করুন। বাড়িতে সাদা রঙের গরু, খরগোস পালন করুন। চন্দ্রের বস্তু সামগ্রী মন্দির, মসজিদ বা গীর্জায় দান করুন।


Comments

Popular posts from this blog

রাশি অনুসারে নাম

Mangolic

জ্যোতিষ শাস্ত্রমতে গ্রহরত্ন বিচার ।